কবিতা - অরিন্দম চন্দ্র

হারায়ে খুঁজি
অরিন্দম চন্দ্র


গভীর বিষাদ থেকে উঠে আসা
একটি ম্লান মুখ আমাকে সহসা স্বাগত
জানিয়ে আবার মিলিয়ে গেল
।

চোখ থেকে রোদ-চশমা সরিয়ে
এক নারী তার গভীর চাউনি
মেলে দিল আমার দিকে
।

নদীও মাতাল হল,
সুখ-মাখা-মুখ ঢাকা দিলাম সুসুপ্তির আঁধারে
।

কিছু গান সহসা অশ্রুত হয়ে গেল,
কিছু কবিতা স্তব্ধভাষ—
কিছু কিছু করে কত কিছুই তো হারিয়ে গেল
।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন