কবিতা - দেবাশীষ সেন



সময়ধারা
দেবাশীষ সেন


অদল বদলের প্রতিচ্ছবি –
থমকায় অণুপলে,
চাওয়া পাওয়ার ধারাপাত
নিরুত্তর অশ্রুজলে।


নিশ্চুপ কত চুপকথা –
ইতিহাসে জলছাপ,
অভিমানী সব পিছুটান
শব্দহীন সংলাপ।


বদলে যাওয়া সময়ধারার –
একাকীত্বের মাঝে,
না বদলানো অঙ্গীকার
পরলোকে বাঁচে।



1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৮ নভেম্বর, ২০১৪ এ ১১:৫৭ PM

    দেবাশিস সেনের 'সময় ধারা' কবিতাটিতে সাম্প্রতিক কাল-ধারনের আভাষ বড়োই তাৎপর্য-ময় । লেখাটির গতিময়তা ভালো লাগল ।

    উত্তরমুছুন