রান্নাঘর - অপর্না লাহিড়ি





নারকেল সরষে পাবদা
অপর্না লাহিড়ি

উপকরনঃ
দুটো ভাজা পাবদা মাছ ।
সেলীর হলুদ গুঁড়ো ।
সেলীর সরষে পেস্ট ।
নুন পরিমান মতো ।
নারকেল কোরা ।
নারকেলের দুধ ।
টমেটো অর্ধেক কুচি করে কাটা ।
কাপসিকাম কুচি করে কাটা চার ভাগের এক ভাগ ।
তেজপাতা ।
শুকনো লঙ্কা একটা ।
ধনেপাতা কুচানো অল্প ।
সাজানর জন্য কলা পাতা ।
কাপসিকাম রিং-এর আকারে কাটা ২ টুকরো ।

প্রনালীঃ
কড়াইয়ে দু চামচ সেলীর সরষের তেল গরম করে নিন । তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সেলীর সর্ষে বাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নিন । স্বাদ মতো নুন দেবেন অবশ্যই । টমেটো , কাপসিকাম কুচি এবং সেলীর হলুদ গুঁড়ো দিন কষানোর সময় । তারপর মাছগুলো দিন । তাতে অর্ধেক কাপ নারকেল দুধ দেবেন । কাঁচা লঙ্কা দু’ভাগ করে দিন । মাখ-মাখ হবে । ঢেকে কম আঁচে এক মিনিট  রেখে প্লেটে কলাপাতাটি রেখে ঢেলে দিন । নারকেল কোরা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন । কাপসিকামের রিং দুটি উপরে রেখে দিন । গরম ভাতের সাথে পরিবেশন করুন- ‘সরষে নারকেল পাবদা’ ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন